• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুন, ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হিরু-কে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন

হুমায়ন আকাশ-  বাংলা টাইমস-ই

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় হারুন অর রশিদ হিরুকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সৌদিআরব কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন। এক অভিনন্দন বার্তায় সাখাওয়াত হোসেন স্বপন বলেন হারুন অর রশিদ হিরু একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ যুবনেতা। দলের দুর্দিনে তার ত্যাগ, সাহসিকতা এবং আপোসহীন নেতৃত্ব দেশীয় ও প্রবাসী নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করে। তাকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করায় দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সাখাওয়াত হোসেন স্বপন আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হিরু ভাইয়ের মতো দক্ষ ও ত্যাগী নেতৃত্ব যুবদলের প্রতিটি স্তরে নতুন প্রাণের সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন। অভিনন্দন বার্তায় তিনি হারুন অর রশিদ হিরুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার আগামী দিনের পথচলায় সার্বিক সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর