• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুন, ২০২৬

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন

হুমায়ন আকাশ, ঢাকা-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন। দলের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণা জোগাতে এই শুভেচ্ছা বিনিময়কে দলের অভ্যন্তরে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অভিনন্দন বার্তায় প্রবাসী নেতা সাখাওয়াত হোসেন স্বপন বলেন, “নুরুল ইসলাম নয়ন একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার দূরদর্শী নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতায় যুবদল রাজপথের আন্দোলনে নতুন গতি পাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি আরও বলেন, দেশ ও দলের স্বার্থে প্রবাস থেকেও আমরা যুবদলের কেন্দ্রীয় কমান্ডের সকল কর্মসূচি সফল করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের দায়িত্ব পালন দলের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম তৈরি করবে। সাখাওয়াত হোসেন স্বপন যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে দেশপ্রেমের চেতনায় কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর