
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মঞ্জুরুল আজীম সুমন-কে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মেয়রপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন সমির।এক সৌজন্য সাক্ষাতে রিয়াজ উদ্দিন সমির যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে মঞ্জুরুল আজীম সুমনের বলিষ্ঠ ভূমিকা ও রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে মঞ্জুরুল আজিম সুমনের নেতৃত্বে যুবদল দেশ ও জনগণের স্বার্থে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে। এ সময় রিয়াজ উদ্দিন সমির বলেন মঞ্জুরুল আজীম সুমন একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাঁর অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করবে বলে আমি বিশ্বাস করি। সৌজন্য সাক্ষাতে তাঁরা রাজনৈতিক পরিস্থিতি, আগামীর লক্ষ্য এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :