• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জুন, ২০২৬

নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

১০ জুন, ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া। বুধবার (১০ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি নতুন এই কমিটিকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।শুভেচ্ছা বার্তায় আবু আহাম্মদ সেলিম মিয়া বলেন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মূল চালিকাশক্তি। নতুন কমিটির এই সাহসী ও ত্যাগী নেতৃবৃন্দ তাদের যোগ্যতা ও মেধা দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের ওপর বড় দায়িত্ব রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি রাজপথে আপোসহীন ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন। আবু আহাম্মদ সেলিম মিয়া নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলকে আরও বেশি সক্রিয় ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর