
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি: আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা এখন থেকে জোর প্রচারণা ও দলীয় হাই কমান্ডের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। পৌরসভায় নিজের অবস্থান জানান দিতে ও ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশীরা।
দলীয় সূত্রে জানা গেছে, চাটখিল পৌরসভা নির্বাচনে বিএনপির টিকিটে মেয়র পদে লড়ার জন্য বর্তমানে ৬ জন নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। প্রার্থীরা নিজেদের সমর্থকদের নিয়ে এলাকায় গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।মনোনয়ন প্রত্যাশী বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা হলেন
১-পৌরসভা বিএনপি’র সদস্য সচিব বিএনপি নেতা আহসানুল হক মাসুদ।২-পৌরসভা বিএনপির আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল।৩-সাবেক ছাত্রনেতা তরুণ ভোটারদের আইডল রিয়াজ উদ্দিন সমীর।৪-পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান শামসুল আরেফিন শামীম ।৫-পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।৬-সাবেক ছাত্রদল নেতা বর্তমান বিআরডিবির চেয়ারম্যান মাসুদ রানা
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্যমতে, এবারের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে। তাই তৃণমূলের সাথে সুসম্পর্ক রয়েছে এবং দলের জন্য নিবেদিত এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়ার দাবি তাদের। মনোনয়ন প্রত্যাশীরা জানান, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তবে প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী এবং দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।চাটখিল পৌরসভায় বিএনপির দলীয় কোন্দল এড়িয়ে একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দিলে জয়ের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :