প্রকাশিত: 30 June, 2026
সর্বশেষ আপডেট : 30 June, 2026

চাটখিল কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন ইমন

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি

প্রবেশ করো জ্ঞান অর্জনের জন্য,  আর বের হও সেবা করার জন্য, শিক্ষিত জাতি গঠনে দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলো থেকে সমাজ পায় একটি শিক্ষিত জাতি,  জ্ঞান আঁধারের আলো,  নোয়াখালীর চাটখিল উপজেলা কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমাম হোসেন ইমন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর পরিদর্শক ( বিদ্যালয়) সোমবার (২৯ জুন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইমাম হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়।

ইমাম হোসেন ইমনকে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর ইমাম হোসেন ইমন বলেন, বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে আমি শিক্ষকদের সাথে পরামর্শ করে কাজ করব। বিদ্যালয়ের শিক্ষার মান এবং বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর