
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী কবিরহাট উপজেলায় আজ শুক্রবার সকাল ১০ টায় কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ বাবত কবিরহাট উপজেলা ১৮৫ জন অশ্বদিয়া ও নিয়াজপুরের ৪০ জন (২২৫) হতদরিদ্র নারীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম উপস্থিত নারীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন, বিএনপির উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটারদের হাতের কালো দাগ শুকানোর আগে প্রধানমন্ত্রী তার ওয়াদা পূরণ করা শুরু করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মনজু, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সাহাব উদ্দিন ও গোলাম মমিত ফয়সাল, উপজেলার সাবেক আহবায়ক ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাহাদাত হোসেন সদস্য সচিব আবদুল বাসেদ হিরন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, মালদ্বীপ শাখা বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া সহ উপজেলা ও পৌর বিএনপি বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :