
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। নতুন নেতৃত্বে কে আসছেন—তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই দৌড়ে সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ ও বলিষ্ঠ ছাত্রনেতা শাহাদাত হোসেন মুরাদ তৃণমূলের আস্থা ও গ্রহণযোগ্যতা দীর্ঘদিন ধরে চাটখিল উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন শাহাদাত হোসেন মুরাদ। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এবং তৃণমূল নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি কর্মীদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, মুরাদের সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী তাকে সভাপতি পদের যোগ্য দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।সংগঠনের লক্ষ্য ও প্রত্যাশা নিজের প্রার্থিতার বিষয়ে শাহাদাত হোসেন মুরাদ বাংলা টাইমস-ই কে বলেন: আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করছি। দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, আগামীতেও থাকব। আমাকে যদি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তবে আমি চাটখিল উপজেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও আধুনিক ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো ।নেতাকর্মীদের প্রতিক্রিয়া চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মনে করছেন, আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় শাহাদাত হোসেন মুরাদের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার বিকল্প নেই। তার কর্মঠ মনোভাব এবং সাংগঠনিক দূরদর্শিতা দলের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে বলে তারা বিশ্বাস করেন।শাহাদাত হোসেন মুরাদের শিক্ষা জীবন রাজনীতিতে সাহসী নেতৃত্ব ও কারাবরণ। এস এস সি: চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এইচ এস সি: চাটখিল পাঁচগাঁও সরকারি মাহবুব কলেজ। অনার্স: নোয়াখালী সরকারি কলেজ। মাস্টার্স: তেজগাঁও কলেজ। রাজনৈতিক পদ: স্কুল শাখা ছাত্রদল (২০০৬)পাঁচগাঁও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-আহবায়ক (২০০৯-১০)পাঁচগাঁও ইউনিয়ন ছাত্রদলের নির্বাচিত সভাপতি (২০১১)নোয়াখালী জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত (২০১২) নুরুল আমিন খান এবং সাবের আহম্মেদ কমিটি। মামলা সংখ্যা ছিল:৭টি কারাবরণ ৩ বার ২০১৩ সালে এরেস্ট হওয়ার পরে একটানা ৩মাস ১৭দিন (ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর হাই সিকিউরিটি এবং নোয়াখালী জেলা কারাগার)।নোয়াখালী কলেজ এ পড়া অবস্থায় রাজনৈতিক মামলায় আরও ২ বার এরেস্ট হন।
আপনার মতামত লিখুন :