প্রকাশিত: 9 July, 2026
সর্বশেষ আপডেট : 9 July, 2026

চাটখিল মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া মাঠে সক্রিয় সাবেক ছাত্রনেতা মাসুদ আলম

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী ডামাডোল শুরু হওয়ার সাথে সাথে সম্ভাব্য প্রার্থী হিসেবে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা মাসুদ আলম জনগণের মাঝে সাড়া স্থানীয় এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাসুদ আলম ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের নজর কেড়েছে। একজন দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তাঁর বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি ও ভাবনা মুঠোফোনে আলাপকালে মাসুদ আলম বলেন, মোহাম্মদপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের চাহিদা ও সমস্যাগুলো আমি কাছ থেকে দেখেছি। বিশেষ করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি দলের হাই কমান্ডের নির্দেশের অপেক্ষায় আছি এবং জনগণের আস্থায় একটি আধুনিক ও স্বচ্ছ ইউনিয়ন গড়তে চাই। রাজনৈতিক অবস্থান সাবেক এই ছাত্রনেতার মাঠ পর্যায়ে সক্রিয়তা দেখে ইতিমধ্যে মোহাম্মদপুর ইউনিয়ন জুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার স্থানীয়রা এমন একজন নেতৃত্ব খুঁজছেন যিনি সুখে-দুঃখে পাশে থাকবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। মাসুদ আলমের তরুণ নেতৃত্ব এবং কর্মতৎপরতা স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।আলোচনার কেন্দ্রে ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের সচেতন নাগরিকদের মতে, আসন্ন নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে মাসুদ আলমকে ঘিরে তরুণ ও প্রবীণ ভোটারদের মাঝে এক ধরনের ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর চূড়ান্ত সমীকরণ স্পষ্ট হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। উল্লেখ্য,৫ নং মোহাম্মদপুর ইউনিয়নে আগামী নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মাঠে থাকলেও মাসুদ আলমের প্রচার-প্রচারণা এবং জনসংযোগ বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর