প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২৬

আসন্ন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি

মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, দক্ষিণ কোরিয়া বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন পাটোয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।তরুণ এই ছাত্রনেতা মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এমন গুঞ্জন এখন এলাকা চায়র টেবিল থেকে শুরু করে রাজনৈতিক মহলের সর্বত্র।মনির হোসেন পাটোয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের একনিষ্ঠ রাজপথের বিপ্লবী সৈনিক।

মাঠপর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তরুণ প্রজন্মের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, আধুনিক ও পরিকল্পিত ইউনিয়ন গড়তে মনির হোসেন পাটোয়ারীর মতো তরুণ নেতৃত্বের প্রয়োজন।

নির্বাচনী আলোচনার বিষয়ে জানতে চাইলে

মনির হোসেন পাটোয়ারী অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন আমরা দীর্ঘদিন রাজপথে আন্দো লন সং গ্রা ম করে এসেছি।
আপাতত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমাকে ইউনিয়নের সাধারণ মানুষ ও তরুণ সমাজ যদি চায় এবং তাদের ভালোবাসা থাকে, তবে ইনশাআল্লাহ আমি ইতিবাচক চিন্তা করব।মোহাম্মদ পুর ইউনিয়নের রাজনৈতিক সচেতন নাগরিকরা মনে করছেন, মনির হোসেন পাটোয়ারী নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ ভোটারদের মাঝে তাকে নিয়ে যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, তা ইউনিয়ন নির্বাচনের আগাম উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর