প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৬

ফের জলাবদ্ধতা কোম্পানীগঞ্জ চরএলাহী: চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ,খাল দখল করে দোকান ঘর নির্মাণ

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ভয়াবহ জলাবদ্ধতা। টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে ইউনিয়নটির বিস্তীর্ণ এলাকা আবারও তলিয়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পানিবন্দি জীবন চরএলাহীর অধিকাংশ নিচু এলাকা এখন পানির নিচে। স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরের আঙিনায় পানি উঠে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে শিশু, বয়োজ্যেষ্ঠ এবং রোগীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। অনেকের রান্নাঘরে পানি ঢুকে পড়ায় শুকনো খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

এলাকার প্রধান পেশা কৃষি ও মৎস্য চাষ। জলাবদ্ধতার কারণে আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত তলিয়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, পানি দ্রুত না নামলে চলতি মৌসুমে বড় ধরণের ফসল বিপর্যয়ের মুখে পড়তে হবে তাদের। এছাড়া অনেক মৎস্য খামারের মাছ ভেসে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান চাই

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, বিগত বন্যার পর পানি নিষ্কাশনের জন্য যেসব খাল ও জলাধার পরিষ্কার করার কথা ছিল, তা পর্যাপ্ত না হওয়ায় পানি নামতে পারছে না। তারা বলছেন:

খাল ও শাখা খালগুলো দখল ও ভরাট হওয়ার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

স্থায়ী সমাধানের জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও খাল খননের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের ভূমিকা চরএলাহী ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে। তবে এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন।বর্তমানে চর এলাহীর মানুষ এখন আকাশের দিকে তাকিয়ে আছেন, যদি বৃষ্টি কমে তবেই হয়তো জীবনযাত্রায় কিছুটা স্বাভাবিকতা ফিরবে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনাই এখন এলাকাবাসীর একমাত্র দাবি।কবিরহাট উপজেলা ও পানি বন্দী হাজার মানুষ কোম্পানীগঞ্জে চর এলাহী রিক্সাওয়ালার দোকানের বাদ কেটে দেওয়ার জোর দাবি জানিয়ে আসছে নোয়াখালী বাসী তবে কিছু বৃত্ত শালী ব্যক্তি এই বাদ কাটাতে বাধা প্রদান করছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর