
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দিন ভেন্ডার।ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি ইতোমধ্যে এলাকায় গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছেন।১নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে নাছির উদ্দিন ভেন্ডার বলেন আমি আপনাদেরই সন্তান। ১নং ওয়ার্ডের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এলাকার সামগ্রিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে এবং সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নাছির উদ্দিন ভেন্ডার দীর্ঘদিন ধরে চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন। মহামারী কিংবা যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন সৎ, যোগ্য ও কর্মঠ প্রতিনিধি হিসেবে আগামী নির্বাচনে তাকেই মেম্বার হিসেবে দেখতে চান ওয়ার্ডের সর্বস্তরের মানুষ।নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে মুরুব্বিদের দোয়া নিচ্ছেন এবং তরুণ সমাজকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।
আপনার মতামত লিখুন :