প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৬

মালদ্বীপে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে বিদায়ী সংবর্ধনা

হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই ডেস্ক:

মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে এক বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে তাঁকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিদায়ী শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এ সময় তিনি প্রবাসে দলের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এবং মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির শীর্ষ সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সম্মানিত উপদেষ্টা ফারুক হোসেন, সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম। এছাড়াও সংবর্ধনা সভায় সহ-সভাপতিদের মধ্যে উপস্থিতি ছিলেন—

* ইমরান হোসেন তালুকদার

* মো. হোসেন সুমন

* মো. শাহ আলম

* মো. ফারুক হোসেন

* মো. এরশাদ মোল্লা

* মো. আলমগীর মজুমদার

* মো. বাবুল হোসেন

* মো. আলতাফ হোসাইন

* মো. মুক্তার হোসেন

*আবু আহাম্মদ সেলিম মিয়া

*মোঃ কাইয়ুম শিকদার অনুষ্ঠানের শেষভাগে প্রবাসী নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দলের ধারাবাহিক সাফল্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং বিদায়ী অতিথি আনোয়ার হোসেন খোকনের হাতে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর