প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০২৬

প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদ জানান ভুক্তভোগী পরিবার

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়ন কড়িহাটিতে পৌত্রিক সম্পত্তিতে নলকুপ বসানো নিয়ে ফেসবুকে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাল ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী আমির হোসেন, পিতা মৃত আব্দুল হাশিম, কড়িহাটি (বাদশা মিয়া ছৈয়াল বাড়ি), চাটখিল, নোয়াখালী। অভিযুক্তরা হলো একই বাড়ির ফুফাতো ভাই শামসুল হকের ছেলে রুহুল আমিন, নূর আলমের স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে মার জাহান।
রবিবার ২৬জুলাই বিকালে নিজ বাড়ীতে ভুক্তভোগী আমির হোসেন বলেন গত কয়েক দিন ধরে আমার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে রুহুল আমিন গংরা। আমি এ মিথ্যা অপবাদ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমির হোসেন আরো বলেন আমার পৌত্রিক সম্পত্তিতে নতুন করে ঘর পূর্ণ নির্মাণ করার সময় রুহুল আমিন গংদের সঙ্গে কথাকাটাকাটি হলে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করি। থানায় প্রশাসন ও ইউপি মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকের মাধ্যমে দু’পক্ষের মধ্যে আপস মিমাংসা করে দেয়। তিনি বলেন রুহুল আমিনদের চলাচলের জন্য আমার জায়গা ছেড়ে দিয়ে আমি আরো উত্তরে চাপাই ঘর নির্মাণ করি। কিন্তু সে আমার ঘরের উত্তর পাশে নলকুপের স্থান পাকা করতে গেলে বাঁধা প্রদান করে এবং আমার পরিবার ও সালিশদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার চালাচ্ছে।আমির হোসেন আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে বলেন আদালতে খতিয়ানের বিরুদ্ধে মামলা চলছে। রুহুল আমিন আমার পৌত্রিক ৫শতাংশ সম্পত্তি জোর দখল করে খাইতেছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এর বিচার চাই। আমির হোসেনের পুত্র বধু ফাতেমা আক্তার বলেন, রুহুল আমিনদের সঙ্গে কোন সমস্যা হলে তারা মারামারি ভাঙচুর করতে ঘরে দৌড়ায়া আসে। তিনি বলেন, আমাদের বসত ঘরের ভিতরে টিউবওয়েল স্থাপন করে লাইন টেনে ঘরের বাহিরে ব্যবহারের জন্য কলের স্থান পাকা করতে গেলে রুহুল আমিন, মারজান , মমতাজ’রা বাধা দেয় এবং আমাদের বিরুদ্ধে এলাকায়-ফেসবুকে মিথ্যা অপবাদ অপপ্রচার করছে। এলাকার শালিস রুবেলকে সন্ত্রাসী বলে মিথ্যা অপবাদ দিয়েছে। আমরা এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রবাসী কিরণ হোসেন মুঠোফোনে বলেন, আমি প্রবাসে থাকি বিধাই এলাকার সম্পর্কে চাচা রুবেল কে আমাদের (নলকুপ) সমস্যাটা জানাই এবং তাকে অনুরোধ করি যেন আমাদের সমস্যাটাকে এলাকার মেম্বার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সমাধান করে দেয়। সে হিসেবে রুবেল এসে দুপক্ষকে সমাধান করার চেষ্টা করছে। অথচ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার দিয়েছে।আমির হোসেনের মেয়ে শাহিদা আক্তার বলেন, তারা আমাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবে এলাকার কেউ সহযোগিতা করতে আসলে তারা তার বিরুদ্ধে ফেসবুক ও এলাকাতে মিথ্যা অপবাদ অপপ্রচার করবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার সবাইর কাছে এ মিথ্যা অপবাদ অপপ্রচারের বিচার চাই।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ আপনারা রুহুল আমিন গংদের অত্যাচার নির্যাতন ও মিথ্যা অপবাদ অপপ্রচার থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর