
হুমায়ন আকাশ, বাংলা টাইমস-ই
আসন্ন ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে নতুন মেরুকরণের আবহাওয়া তৈরি হয়েছে। আর এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক, দক্ষ সংগঠক ও ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি
একে এম আবুল খায়ের তিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এমনকি একে এম আবুল খায়ের নিজ গ্রামের সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনের পাশাপাশি এলাকার অসহায় ও বঞ্চিত মানুষের আইনি সহায়তা প্রদান এবং সামাজিক নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থেকে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে আধুনিক ও সুসংগঠিত ইউনিয়ন গঠনে একজন শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তারা গভীরভাবে অনুভব করছেন। সেই দিক থেকে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী একে এম আবুল খায়ের সাধারণ মানুষের নজর কেড়েছেন। নিজের প্রার্থিতার বিষয়ে একে এম আবুল খায়ের বলেন আমি কোনো ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি বা সমাজসেবা করি না। ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। স্থানীয় জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে অবহেলিত ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন কে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করবো। তিমধ্যেই তিনি এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়িয়ে দিয়েছেন এবং তরুণদের সাথে নিয়ে বিভিন্ন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য ও শিক্ষিত তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করা হলে ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হবে
আপনার মতামত লিখুন :