প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৬

দেশ ও দলের সংকটময় মুহূর্তে ব্যারিস্টার খোকনের সাহসী নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে- যুবদল নেতা মোহাম্মদ সোলাইমান

হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন যুবদল নেতা মোহাম্মদ সোলাইমান। সম্প্রতি এক আয়োজনে তিনি জ্যেষ্ঠ এই আইনজীবীকে এ শুভেচ্ছা জানান।
সংগঠনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা যুবদল নেতা মোহাম্মদ সোলাইমান বিগত দিনে দেশের পাশাপাশি বিদেশেও যেকোনো সংকটে নিজের অর্থ ও মেধা দিয়ে দলের জন্য কাজ করে গেছেন। রাজপথের লড়াই থেকে শুরু করে সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ডে তার এই সক্রিয় উপস্থিতি দলের নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, রাজপথের পরীক্ষিত এই নেতা বর্তমানে সৌদি আরবের দাম্মামে বিএনপিশাখা কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এর দায়িত্ব পালন করেছেন
প্রবাসের মাটিতে থেকেও তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। শুভেচ্ছা প্রদানকালে যুবদল নেতা মোহাম্মদ সোলাইমান বলেন, “দেশ ও দলের যেকোনো সংকটময় মুহূর্তে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভাইয়ের মতো অভিভাবকদের নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে। প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে বাংলাদেশে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা প্রবাসীরা অতীতের মতো ভবিষ্যতেও অর্থ, শ্রম ও মেধা দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর