
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ঐতিহ্যবাহী ১ নং জয়াগ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে ঘিরে রাজনীতি ও সামাজিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এমরান হোসেন মনির।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায় ১নং জয়াগ ইউনিয়ন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বিগত দিনে দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততা অর্জন করেছেন এমরান হোসেন মনি। বিশেষ করে গণআন্দোলন, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তায় তাঁর সক্রিয় উপস্থিতি এলাকায় তাঁকে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
এলাকাবাসীর মতে, একজন কেন্দ্রীয় পদের নেতা হিসেবে যদি এমরান হোসেন মনির জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে জয়াগ ইউনিয়ন কেবল একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে না, বরং এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। তরুণ ও প্রবীণ উভয় শ্রেণির ভোটারের কাছেই তাঁর একটি নিজস্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে।দলীয় নেতাকর্মীদের একাংশ জানান, দলের সিদ্ধান্ত ও এলাকার জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়েই এমরান হোসেন মনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সাথে গণসংযোগ জোরদার করছেন এবং তাঁর পক্ষে জনমত গড়ে তোলার কাজ শুরু করেছেন।চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমরান হোসেন মনিরের অনুসারীরা জানান- তিনি কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, জয়াগের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী। দল ও জনগণ যদি চান, তবে জয়াগ ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, ১ নং জয়াগ ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও ততপরতা দেখা গেলেও কেন্দ্রীয় বিএনপি নেতা এমরান হোসেন মনির কে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ একটু বেশিই পরিলক্ষিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :