
হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আবদুস ছালাম।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন নিবিড় গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি আগামী নির্বাচনে তাদের দোয়া, সমর্থন ও ভালবাসা কামনা করছেন। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আবদুস ছালাম বলেন জনগণ সুযোগ দিলে ৩নং ধানসিঁড়ি ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়নে রূপান্তর করব। আমি নির্বাচিত হলে সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেব।তিনি আরও আশ্বাস দেন যে,সাধারণ মানুষের দাপ্তরিক সেবা ও নাগরিক সুবিধা যেন স্বচ্ছতা এবং দ্রুততার সাথে সুনিশ্চিত হয়, সে লক্ষ্যে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। ধানসিঁড়ি ইউনিয়নকে একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন এই প্রার্থী। উল্লেখ্য, এলাকা জুড়ে ইতিমধ্যেই আবদুস ছালামের এই আগাম প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
আপনার মতামত লিখুন :