প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জুলাই, ২০২৬

চাটখিল পাল্লা বাজার হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামিক মহাসম্মেলনের ডাক

0-0x0-0-0#

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীতে ঈমান বিধ্বংসী ও বিতর্কিত সংগঠন হিজবুত তাওহীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে এক ঐতিহাসিক ইসলামী মহাসমাবেশের আহ্বান জানানো হয়েছে। আগামী ১ আগষ্ট-এ জেলা স্কুল মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার জুমার নামাজ শেষে চাটখিলের পাল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতার উদ্যোগে এক ব্যাপক গণসংযোগ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগে অংশগ্রহণকারী আলেম-ওলামা ও তাওহিদী জনতা জানান, ইসলাম ও ঈমান রক্ষায় হিজবুত তাওহীদের ভুয়া ও বিভ্রান্তিকর অপপ্রচার রোধ করা জরুরি হয়ে পড়েছে। উক্ত মহাসমাবেশ থেকে সংগঠনটির নিষিদ্ধকরণের দাবিতে সোচ্চার কণ্ঠ তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জেলার সর্বস্তরের ঈমানদার ও ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানী দায়িত্ব হিসেবে এ মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং তথ্যটি সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর