
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব। বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবের নাম ঘোষণা করা হলে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন। এই লক্ষ্য অর্জনে তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন।
আপনার মতামত লিখুন :