
হুমায়ন আকাশ বিশেষ প্রতিনিধি:
মালদ্বীপে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মালদ্বীপ বিএনপির নেতা আবু আহমদ সেলিম মিয়া বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের কিংবা গোষ্ঠীর অর্জন নয়। এটি সর্বস্তরের সাধারণ জনগণ, ছাত্র-জনতা এবং সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ত্যাগের ফসল। সম্প্রতি মালদ্বীপ বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু আহমদ সেলিম মিয়া বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা নিজের জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিল। এই আন্দোলনে প্রতিটি মানুষের অবদান রয়েছে। তাই কোনো নির্দিষ্ট দলের একক কৃতিত্ব দাবি করার সুযোগ নেই। এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সভায় প্রবাসে অবস্থানরত বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের সমস্যা সমাধান এবং রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। বক্তারা আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ ও ঐক্য বজায় রেখে প্রবাসী বাংলাদেশিরাও দেশের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে ভূমিকা রেখে যাবেন।
আপনার মতামত লিখুন :