প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৬

সৌদিআরব জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই

সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় কনসাল জেনারেল জনাব সখাওয়াত হোসেন। উক্ত অনুষ্ঠানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জনাব,আবদুল মান্নান ,সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সহ বিএনপি নেতা সাখাওয়াত হোসেন স্বপন প্রমুখ। বিএনপি ও অঙ্গর সহযোগী সংগঠনের দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের এক অভূতপূর্ব বিজয়ের প্রতীক। প্রবাসে থেকেও দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে অবদান রেখেছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে জীবনদানকারী শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর