প্রকাশিত: 10 August, 2026
সর্বশেষ আপডেট : 10 August, 2026

সৌদিআরব জিদ্দা মহানগর বিএনপি’র সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত , সৌদিআরব জিদ্দা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুর রহমান শারীরিক ভাবে অসুস্থ থাকায় সৌদি আরব কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপনের দোয়া প্রার্থনা

হুমায়ন আকাশ-বাংলা টাইমস-ই:

সৌদিআরব জিদ্দা মহানগর বিএনপি’র সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় প্রবাসী নেতাকর্মীসহ সর্বস্তরের দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন। এক বার্তায় সাখাওয়াত হোসেন স্বপন জানান, প্রবাসে জাতীয়তাবাদী দলের সংগঠনকে শক্তিশালী করতে এবং প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে জিদ্দা মহানগর বিএনপি’র সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের এই অসুস্থতার খবরে সৌদি আরব প্রবাসী নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি—তিনি যেন আমাদের অভিভাবকতুল্য এই দুই নেতাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। তাঁরা যেন শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং প্রবাসে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন। সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে স্থানীয় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সাধারণ প্রবাসীদেরকে তাঁদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে খাস দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর