প্রকাশিত: 13 August, 2026
সর্বশেষ আপডেট : 13 August, 2026

চাটখিল নোয়াখলা ইউনিয়ন:২ নং ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদে দোয়া চেয়েছেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান

হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই

নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান। তিনি বর্তমানে ৮ নং নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম) যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৮ নং নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম) ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় তৃণমূলের রাজনীতিতে সক্রিয় এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত মিজানুর রহমান। ২নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী ভাবনার বিষয়ে মোঃ মিজানুর রহমান বলেন ২নং ওয়ার্ডের তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের ভালোবাসায় আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওয়ার্ডকে মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও সুসংগঠিত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এলাকার সর্বাঙ্গীন উন্নয়নে আমি নিজের সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করতে চাই। এজন্য আমি ২নং ওয়ার্ডের সর্বস্তরের মুরুব্বি, প্রবীণ-নবীন ও সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
এলাকাবাসীর একাংশ জানান মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার সুখ-দুঃখে সাধারণ মানুষের পাশে রয়েছেন। ওয়ার্ডের উন্নয়ন ও তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে ব্যক্ত করেন স্থানীয় ভোটাররা।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর