
হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম শাখা স্বেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে সদস্য সচিব পদে তুমুল আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও ত্যাগী নেতা পিয়াস মাহমুদ। বিগত দিনের যেকোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়া এবং দলের সংকটকালে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মী ও তৃণমূলের মাঝে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দলীয় সূত্রে জানা যায়, পিয়াস মাহমুদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে নিবেদিতভাবে যুক্ত। বিগত আন্দোলন-সংগ্রামে পুলিশের নিপীড়ন, হামলা ও মামলা উপেক্ষা করে তিনি সাধারণ ও তৃণমূলের কর্মীদের সংগঠিত করে রাজপথে শক্ত অবস্থান বজায় রেখেছিলেন। তৃণমূল নেতাকর্মীদের একাংশ জানান, দলের কঠিন সময়ে পিয়াস মাহমুদ যেভাবে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাতে তিনি সদস্য সচিব পদের জন্য সবচেয়ে যোগ্য দাবিদার। তার মতো রাজপথের পরীক্ষিত ও কর্মী বান্ধব নেতাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলে মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম স্বেচ্ছাসেবক দল আরও বেশি সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। নিজের রাজনৈতিক ভাবনার বিষয়ে পিয়াস মাহমুদ জানান, “আমি পদের লোভ থেকে রাজনীতি করি না; শহীদ জিয়ার আদর্শ এবং জাতীয়তাবাদী শক্তির প্রতি দায়বদ্ধতা থেকেই দলের জন্য কাজ করে যাচ্ছি। দল যদি আমার বিগত দিনের রাজনৈতিক ত্যাগ, সততা ও শ্রম বিবেচনা করে আমাকে মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদের দায়িত্ব দেয়, তবে তরুণ ও ত্যাগী কর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করতে সর্বাত্মক চেষ্টা করব।
এখন দেখার বিষয় তৃণমূলের প্রত্যাশা ও রাজপথের ত্যাগের মূল্যায়ন করে দলের নীতি-নির্ধারকেরা শেষ পর্যন্ত কার ওপর মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব অর্পণ করেন।
আপনার মতামত লিখুন :