
হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা নিরসনে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকদের দুর্ভোগ কমাতে ইউনিয়নটির ‘রিক্সাওয়ালার দোকানের বাঁধ।এলাকার ক্ষতিকারক বাঁধ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম ।স্থানীয় সূত্র জানা যায় গত কিছুদিন ধরে অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতার কারণে চর এলাহী ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে রয়েছে। এতে আবাদি জমি ও বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুশ্চিন্তা ও আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় কৃষকেরা। জলাবদ্ধতার মূল কারণ হিসেবে রিক্সাওয়ালার দোকান সংলগ্ন বাঁধ এলাকায় পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী বাঁধটিকে চিহ্নিত করা হয়। আজ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এমপি ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাঁধ অপসারণ কাজ আগামী ২৪ /৮/২৬ সোমবার উদ্বোধন করেন উদ্বোধনকালে বলেন ফখরুল ইসলাম বলেন কৃষকেরা আমাদের অর্থনীতির প্রাণ। জলাবদ্ধতার কারণে তাদের যে ক্ষতি হচ্ছে, তা নিরসনে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এই বাঁধ অপসারণের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং কৃষকেরা দ্রুতই এর সুফল পাবেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন। বাঁধ অপসারণের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে দ্রুত পানি নিষ্কাশনের আশা ব্যক্ত করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
আপনার মতামত লিখুন :