প্রকাশিত: 27 August, 2026
সর্বশেষ আপডেট : 27 August, 2026

সোনাইমুড়ী জয়াগ ইউনিয়ন ২ নং ওয়ার্ড ভাওরকোট নগর পাড়া, সাধারণ সম্পাদক পদে আলোচনায়: সাবেক ছাত্রনেতা ছলিম উল্লাহ অপু

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ২ নং ওয়ার্ড (ভাওরকোট নগরপাড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক পুনর্গঠনকে কেন্দ্র করে নতুন নেতৃত্বের প্রক্রিয়া জোরদার হয়েছে। আসন্ন ওয়ার্ড কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আলোচনায় শীর্ষে উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ছলিম উল্লাহ অপু।
দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।স্থানীয় নেতাকর্মীরা জানান, ছলিম উল্লাহ অপু ছাত্রজীবন থেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ছলিম উল্যাহ অপু রাজনৈতিক পাশাপাশি সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন তিনি সোনাইমুড়ী জয়াগ ইউনিয়ন তা’লীমুল কোরআন ফাতেমা নুর হাফেজিয়া ও মুরানী মাদ্রাসা।সহ সভাপতি, বায়তুল মুসলিমীন জামে মসজিদের সহ সাধারণ সম্পাদক। ভাওর কোট ঈদগাঁও ময়দান সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ছলিম উল্লাহ অপু ২ ওয়ার্ড সাবেক ছাত্রদলের সভাপতি এর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জিয়াউর রহমান সমাজ কল্যাণপরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় দুঃসময়ে রাজপথের নানা কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওয়ার্ড বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী কর্মী ও যুবসমাজ তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতাকেই সাধারণ সম্পাদক পদে দেখতে চান। নিজের প্রার্থিতা ও সাংগঠনিক পরিকল্পনা সম্পর্কে সাবেক ছাত্রনেতা ছলিম উল্লাহ অপু বাংলা টাইমস ই-কে বলেন আমি ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত থেকে রাজপথে থেকেছি। তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা আমার মূল শক্তি। দল যদি আমাকে ভাওরকোট নগরপাড়া ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করে, তবে সবাইকে সাথে নিয়ে ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তি এনে দেব এবং জনগণের সেবায় নিয়োজিত থাকব। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ মনে করছেন, তৃণমূলের মতামতকে অগ্রাধিকার দিয়ে যোগ্য, পরিশ্রমী ও পরীক্ষিত নেতৃত্ব নির্বাচন করা হলে আগামী দিনে স্থানীয় সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর