
হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মাদক, ইভটিজিং ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসী ও স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চাটখিল উপজেলা বিএনপি নেতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খিলপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসিন উল্লাহ-এর নেতৃত্বে এই র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকের ভয়াবহ থাবা ও সামাজিক নানা অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। একটি বর্ণাঢ্য র্্যালি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মাহমুদুল হাসান শান্ত,৯ নং খিলপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মোঃ মহসিন উল্লাহ।
মোঃ মহসিন উল্লাহ বলেন মাদক, ইভটিজিং ও জুয়া আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। একটি নিরাপদ, সুস্থ ও নৈতিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। আমাদের খিলপাড়া ইউনিয়নকে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আস্তানা হতে দেওয়া হবে না।তিনি আরও বলেন, এলাকাকে মাদক ও সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে এবং খিলপাড়া ইউনিয়নকে একটি আদর্শ ও শান্তিময় ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সব সময় মানুষের পাশে থাকবেন।উক্ত আলোচনা সভায় ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরুব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :