প্রকাশিত: 31 August, 2026
সর্বশেষ আপডেট : 31 August, 2026

চাটখিল খিলপাড়ায় অধিকাংশ মসজিদের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি নেতা মহসিন উল্লাহ

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ নং খিলপাড়া ইউনিয়নের প্রায় প্রতিটি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক চাটখিল উপজেলা বিএনপির সদস্য, ঢাকাস্ত চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৯ নং খিলপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মহসিন উল্লাহ।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতা এবং মসজিদের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। খিলপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদ সমূহের পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।এ বিষয়ে মোহাম্মদ মহসিন উল্লাহ জানান, মসজিদসমূহ আমাদের সামাজিক ও আত্মিক জীবনের মূল কেন্দ্রবিন্দু। আলেম-ওলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। খিলপাড়া ইউনিয়নের মানুষের সার্বিক কল্যাণ ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই। এ সময় স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকাবাসী তার এই উদ্যোগের প্রশংসা করেন এবং তার সার্বিক সাফল্য কামনা করেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর