হাতিয়ায় তমরদ্দি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছে মুদিমালের বেচাকেনা
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলার তমরুদ্দি উচ্চ বিদ্যালয়ের পাঠদানের দুটি কক্ষ ব্যবহার হচ্ছে এখন মুদি মালের আড়ৎ হিসেবে। এতে করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তমরুদ্দি বাজরারে ব্যবসায়ী মোঃ সাহেদ জানান, তিনি এই কক্ষ গুলো মাসে তিন হাজার টাকায় ভাড়া নিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানায় যায় গেলো অর্থ বছরে এ কক্ষ গুলো নির্মান করা হয়। কিভাবে পাঠদান কক্ষ ভাড়া দিলেন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জন অভিভাবক জানান ,শিক্ষা প্রতিষ্ঠানে দোকানের আড়ৎ মেনে নেওয়া যায় না।
তমরুদ্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দিন জানান, এ বিষয়টি আমি অবগত নই, প্রধান শিক্ষক কিভাবে ভাড়া দিলেন আমি জানি না। অথচ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ব্যতিত বিদ্যালয়ের কোন কক্ষ ভাড়া দিতে পারেন না প্রধান শিক্ষক।
অভিযোগ ওঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম ওরফে সাহাবুদ্দিন সকল বিধি বিধান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একক ক্ষমতায় বিদ্যালয় পরিচালনা করছেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছে।
এব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন জানান ,নতুন ভবন হওয়ায় ওই কক্ষ গুলো ভাড়া দিয়েছি, আমাদের এরকম অতিরিক্ত আরো রুম আছে, সেগুলো ও ভাড়া দেওয়ার চিন্তা করতেছি।
আপনার মতামত লিখুন :