• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ অক্টোবর, ২০২৫

পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এ্যালামনাই এসোসিয়েশন-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে কমিটির সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট গোফরান উদ্দিন এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন। এসময় সাধারণ সম্পাদক সলিম উল্লাহ নিলয় মূল বক্তব্য উপস্থাপন করেন। সভায় নবগঠিত কমিটির বিভিন্ন সদস্যও বক্তব্য রাখেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সলিম উল্লাহ নিলয় এবং সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট গোফরান উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ হামিদুর রহমান, ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দিন, মহিলা ও ছাত্রী বিষয়ক সম্পাদক নুর জানাহ আক্তরা সেতু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. দাউদ নবী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক আরিফুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আজগর হোসেন আকাশ, সমাজকল্যাণ সম্পাদক নুর আলম ছিদ্দিক, আন্তর্জাতিক সম্পাদক জাহিদুর রহমান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আজিজ সহ মোট ৫২ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, শিক্ষা উন্নয়ন, সংস্কৃতি, গবেষণা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন