প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৫

তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও বিজয়ী

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি জেবিন নুসরাত, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও ছারোয়ার উদ্দিন প্রমুখ। খেলায় জেলা থেকে ১০টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনের দিনে বেগমগঞ্জ উপজেলা যুব দল ও কবিরহাট উপজেলা যুবদল প্রতিদ্বন্দ্বিতা হয়। বেগমগঞ্জ উপজেলা ৩-১ গোলে জয়ী হয়। খেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।

আরও পড়ুন