• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৫

শ্রম দিবসের আলোচনা সভায় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র বন্ধ না হলে জনগনকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। এসময় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিও জানান তারা।

শনিবার (৩ মে) রাতে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর মেয়র ভবনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

এতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) জেলা কমিটির আহ্বায়ক নুর আলম বাচ্চুর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।

এসময় সংগঠনের জেলার ৯টি উপজেলার সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন