• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ মে, ২০২৫

বেগমগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩ তম প্রতিবার্ষিকী ‍

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে চৌমুহনীতে বর্ণাঢ্য র‌্যালী, সমাবেশ ও আলোচনা সভা হয়েছে।

শনিবার বিকেলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীর পাবলিক হল চত্বরে সমাবেশ ও আলোচনা সভা হয়।
এতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারন সম্পাদক মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্যাহ, চৌমুহনী পৌর শ্রমিক দলের আহবায়ক আনোয়ার হোসেন টিপুসহ বিএনপি-শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পুর্ব বাজারে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন