
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলে যৌথ বাহিনী মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী বাবু ওরফে গালকাটা বাবু (৪২) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করছে। গালকাটা বাবু উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই (বালিয়াধর) হারার বাড়ী মৃত শাহ আলমের ছেলে।
সে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে চলাফেরা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানিয়েছেন, গালকাটা বাবু সন্ত্রাস চাঁদাবাজ সে দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তাকে যৌথ বাহিনী গ্রেফতার করলেও তার নিকট থাকা অবৈধ অস্ত্র গুলো উদ্ধার হয়নি। এতে এলাকার লোকজনের মধ্যে শংঙ্কা দেখা দিয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী গালকাটা বাবু কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সন্ত্রাসীসহ সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতারের বিষেশ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :