প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৩
বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি বিদেশী পিস্তল,২০ রাউন্ডগুলি,১ টি কেসি গেইট কাটার যন্ত্র,নগদ ৪ হাজার ৯ শত ৫০ টাকা এবং ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত সোমবার (১৮ জুলাই) রাতে পুলিশ বেগমগঞ্জ,লক্সীপুর সদর ও রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গত ৯ জুলাই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরের বাহারা মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে মেইন কেসি গেইটের তালা কেটে ১০/১২ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ ১২ লক্ষ ৪৭ হাজার টাকার মালামাল লুট করে। গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :