প্রকাশিত: 27 May, 2025
সর্বশেষ আপডেট : 27 May, 2025

মাইজদীতে মাশরুম চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে মাশরুম চাষ সম্প্রসারণ এর মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে মে সোমবার বিকেলে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অশ্বদিয়া ইউনিয়নের দক্ষিণ নাজিরপুরে মাশরুম উদ্যোক্তা আবুল কাশেমের বাড়িতে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশরেফুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. মীরা রানী দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শহীদূল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম ও সোলডারিডেড নেটওয়ার্ক এশিয়া জেলার কো-অর্ডিনেটর মো. সাইফুল্লাহ ও উপসহকারী কৃষি কর্মকর্তা পিংকী রানী নাথ প্রমুখ।

এসময় বক্তাগণ মাশরুমের উপকারিতা তুলে ধরে বলেন, ‘ব্যাঙের ছাতা’ হিসেবে পরিচিত মাশরুম খেতে চান না অনেকেই, অথচ এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। পেশি বাড়াতে যারা বিভিন্ন ধরনের প্রোটিনসমৃদ্ধ খাবার খোঁজেন, তাদের জন্য মাশরুম প্রোটিনের সেরা উৎস হতে পারে। মাশরুমে পেনিসিলিন থাকে, যা এক রকম অ্যান্টিবায়োটিক যেটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক মাশরুম। হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে ও কোলেস্টেরলের মাত্রা কমায়।

এছাড়াও মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যানসার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে। তাই মাশরুম চাষ এবং এটির বানিজ্যিকিকরণের লক্ষ্যে কৃষকদের উদ্ধুদ্ধ করেন কৃষি কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন