
উপজেলা প্রতিতিনিধি, (বেগমগঞ্জ) : নোয়াখালীতে বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(PBGSI) স্কিম এর আওতায় বেগমগঞ্জ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উওীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে
উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো.জাহাঙ্গীর এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো: জহির উদ্দিন হারুন, বিএনপি নেতা আহসান উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বেল্লাল হোসেন, উল্লাহ,চৌমুহনী পৌরসভার সচিব মো: জাকির হোসেন, লক্ষীনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফি উদ্দিন, গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন, ডেলটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল্লাহ ফারুক, মদন মোহন উচ্ছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি বৃন্দ।
বোর্ডে সর্বোচ্চ নান্বার পাওয়া ১৫টি প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :