
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মেয়ে। একইসঙ্গে তার ছেলে পূণ্যসহ মা পরীমণি নিজেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
এ অভিনেত্রী মেয়ের অসুস্থতার ব্যাপারে ফেসবুকে লেখেন, ‘আমার মেয়ে আইসিইউতে। আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট। আল্লাহ।’
এর আগে ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। শারীরিকভাবে অসুস্থা থাকায় ছেলেসহ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ছেলেরও জ্বর।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় ছেলে পূণ্যর। ছেলের জন্মের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এরপর নিজেকে ফিট করে ফের ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে পূণ্য আর কাজ নিয়েই ব্যস্ততা ছিল তার। এরইমধ্যে ২০২৪ সালের মে মাসে জানান, কয়েক মাস আগে একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন তিনি। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বেশ ঘটা করেই মেয়ে মা হওয়ার খবর জানিয়েছিলেন নায়িকা।
আপনার মতামত লিখুন :