
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতিয়া উপজেলা কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক অনাড়ম্বর আয়োজনে এ সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের নিকট নবগঠিত কমিটির অনুলিপি হস্তান্তর করা হয়। এর আগে জেলা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের অনুমোদনে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পেয়েছেন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাশা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম সিদ্দিক, সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মেফতাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকবর সাদেক।
স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক মহল আশা প্রকাশ করেছেন নবগঠিত এ আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালাম বলেন, “এই দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই।”
সদস্য সচিব এ বি এম সিদ্দিক বলেন,মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাঁদের মর্যাদা রক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।”
আপনার মতামত লিখুন :