প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বেগমগঞ্জে ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও মিলাদ মাহফিল

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দরবার, মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সুগন্ধা কমিউনিটি সেন্টারে দরবার, মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের ব্যানারে এডভোকেট মিরাজ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম চরণদ্বীপ দরবারের মাওলানা সাইফুল্লাহ ফারুকী, আলোচনায় অংশ নেন মাওলানা শামসুদ্দেহা, খাদেম লোকমান আলী হোসাইনী, হাজি দেলোয়ার হোসেন নয়ন, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, সহ সভাপতি সিরাজ শামপুরী, ডাঃ অনু ও শায়ের সৌরভ হোসেন আশিকী, সামিউল ইসলাম আজিম চিশতীসহ আরও অনেকে।

পরে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের মঙ্গল কামনা করে মিলাদ,  কেয়াম দোয়া ও মুনাজাতে শেষে তোবারক বিতরণের মাধ্যমে  কর্মসূচি শেষ হয়েছে। এছাড়া সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী সম্পাদিত বিশেষ বুলেটিন আল সূফী বার্তা সকল শ্রেণীর মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন