প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ নভেম্বর, ২০২৩

মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, সদর : বেসরকারি টেলিভিশন মোহনা টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু।

তিনি বলেন, আজকে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের কর্ণধার হলেন আপনারা সাংবাদিকরা। কারণ আপনাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে স্মার্ট বাংলাদেশে গঠনে অনেক বড় ভূমিকা রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও ১৫টি চ্যানেলের অনুমোদন দিয়েছে। আপনারা যারা স্বাধীন সাংবাদিকতা করেন, আপনাদের সাংবাদিকতার জন্য একটি ভালো সুযোগ রয়েছে।

পাশাপাশি জাতি গঠনে, দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের লেখনির মাধ্যমে সাধারণ জনগণের সুখ দুঃখের কথা, সমস্যা ও সম্ভাবনার কথা আপনারা উপস্থাপন করতে পারবেন। এর মাধ্যমে আমি মনে করি দেশ এগিয়ে যাবে। আমি রাজনীতি করি, একজন রাজনীতিক কর্মী হিসেবে আমার অনেক দৈন্য রয়েছে। সে কারণে একজন সাংবাদিক আমার সমালোচনা করতেই পারেন। এটা স্বাভাবিক। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকেও সেটা মেনে নিতে হবে। এটার মধ্য দিয়ে আমাদের পথ চলতে হবে।

আসলে আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। এই ঝুঁকি উপেক্ষা করে আপনারা যে কাজটি করছেন সেটি দেশ এবং জনগণের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, মোহনা টিভি অতি দ্রুত সময়ে মানুষের মনে স্থান করে নিয়েছে। আজকে মোহনা টিভির ১৪ বছর পদার্পণ উপলক্ষ্যে আমি এর উত্তরোত্তর উন্নতি কামনা করি। মোহনা টিভি এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে দুর্বার গতিতে গ্রাম থেকে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে গনমানুষের দ্বারপান্তে পৌঁছে যাবে মোহনা টিভি, এটি আমার প্রত্যাশা।

শনিবার ১১ নভেম্বর দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের মরহুম সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে কেক কাটা ও আলোচনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালিত হয়।

মোহনা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মাসুদুর রহমান শিপনের সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি মুহতাসিম বিল্লাহ সবুজের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার, সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন