প্রকাশিত: 25 November, 2023
সর্বশেষ আপডেট : 25 November, 2023

নাশকতার অভিযোগে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

মোস্তাফা কামাল স্বপন, উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার

একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন