প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২৩

দেশের ৬৪ জেলায় গণজাগরণের শিল্প আন্দোলন যন্ত্রসংগীত উৎসব

উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে একসাথে শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গণজাগরণের শিল্প আন্দোলন ও গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব আয়োজন করা হয়। যার অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায়, মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে এই ব্যতিক্রম ধরনের আন্দোলন ও উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি লিয়াকত আলী লাকী সারাদেশে একযোগে উদ্বোধন করেন।

জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থানায় নোয়াখালী মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চে চমৎকার এই অনুষ্ঠানটি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ও বাঙালি জাতির ঐতিহাসিক ঐতিহ্যবাহি সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে যন্ত্রসংগীত পরিবেশন করে। মনোমুগ্ধকর অনুষ্ঠান শিল্পী হিসেবে অনেকের সাথে হারমুনিকা বাজান, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৌমাছি কচি-কাঁচার মেলায় যিনি হারমোনিয়াম বাজিয়ে জাতীয় সংগীত পরিবেশন করে শুনিয়েছেন, সেই জহিরুল ইসলাম জহির।

শিল্পীগনদের মধ্যে যন্ত্রসংগীত পরিবেশন করেন, বেহালায়, সুমন কর। হারমোনিয়াম, ওস্তাদ কামাল উদ্দিন, শিমুল দাস সহ সকল যন্ত্রশিল্পী দল শিল্পের মোহনায় রাঙিয়ে তোলে বিজয় মঞ্চ।

হাজারও মানুষের সাথে অনুষ্ঠান উপভোগ করেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু সহ বহু বীর মুক্তিযোদ্ধাগন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্যাহসহ শিল্পকলা একাডেমির শিক্ষক ও ওস্তাদগণ।

আরও পড়ুন