প্রকাশিত: 2 January, 2024
সর্বশেষ আপডেট : 2 January, 2024

চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় বই উৎসব পালিত হয়। সিনিয়র শিক্ষক শামসুল ইসলাম রোকন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আনোয়ার হোসাইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ছেরাজুল করিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন, সহকারী অধ্যাপক জসিমউদদীন ভূইঁয়া ও সহকারী অধ্যাপক শওকত আলীসহ আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ওয়াছি উদ্দিন, মোরশেদ আলম, মোহাম্মদ উল্যাহ সহ আরো অনেকে। বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম আনন্দের বহিঃপ্রকাশ দেখা যায়।

আরও পড়ুন