• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

মাইজদীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বসন্ত বরণ ও পিঠা উৎসব

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এতে নানা স্বাদের বাহারি ও মুখরোচক পিঠার পসরা সাজিয়ে রাখা হয়। অনুষ্ঠান স্থলে আসা দর্শনার্থীরা পিঠা স্টলের আয়োজন উপভোগ করেন।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (ক্লিনিক) মুহাম্মদ জিহাদুল হক বলেন, কবির ভাষায়, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। গাছে গাছে পলাশ, শিমুল, হিজল, তমাল, কৃষ্ণচূড়াসহ রংবেরঙের ফুল ফুটে জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। ঋতুরাজকে স্বাগত জানাতে এ বর্ণিল সাজ। বসন্তের এ আগমনে আমরা সবাই বসন্ত বরণ ও পিঠা উৎসব করেছি। এই উৎসব আমাদের মিলনমেলায় পরিনত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ও হাজার বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। হরেক রকমের পিঠার স্বাদ নিতে ও উৎসব উপভোগ করতে আমরা সবাই একত্রিত হয়েছি।

আরও পড়ুন