
উপজেলা প্রতিনিধি, সদর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে জেলা প্রশাসক লাইব্রেরিতে নতুনভাবে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত এ মুজিব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একইসূত্রে গাঁথা। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানলেই দেশ প্রেম ও বাংলাদেশ জানা যাবে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এবং স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে জানতে এ মুজিব কর্নার গড়ে তোলা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.নাজিমুল হায়দারের উপস্থপনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) অজিত দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখি নূরজাহান নিলা, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ, বিটিভির নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :