প্রকাশিত: 1 May, 2024
সর্বশেষ আপডেট : 1 May, 2024

বেগমগঞ্জে মহান মে দিবসের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : মহান মে দিবস উপলক্ষে শ্রম কল্যাণ কেন্দ্র বেগমগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠাত হয়েছে। পরে র‌্যালীটি চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রম ও কল্যাণ কেন্দ্রে গিয়ে আলোচনা সভা মিলিত হয়।

জেলার ট্রাক, ট্যাংলরী কভার ভ্যান শ্রমিক ইউনিয়নর সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল বাহার এর সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আলম সেলিম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ডেল্টা জুট মিলের সহ মহা ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, ডেল্টা জুট মিল শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, জেলা ট্রাক ট্যাংকবলরি কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক শহিদ উল্যা প্রমূখ।

এ সময় শ্রমিকরা প্রধান অতিথির কাছে তাদের দাবি তুলে ধরে বলেন, আমরা আপনার মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই কোন ড্রাইভার রাস্তায় ইচ্ছে করে দূরঘটনা করে না, আমাদের শাস্তি করা হয়েছে জেল জরিমানা। এ সময় তারা এর প্রতিবাদ জানান।

আরও পড়ুন