প্রকাশিত: 1 May, 2024
সর্বশেষ আপডেট : 1 May, 2024

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের মাঝে গামছা, পানি ও স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার : মাইজদী ও বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব মেঘনার পক্ষ থেকে গামছা, পানি ও খাবর স্যালাইন বিতরণ করা হয়েছে।

বুধবার ১ মে সকাল থেকে জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকায় রিকশা, অটোরিকশা চালকসহ দুই শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, এপেক্স ক্লাব অব মেঘনার সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন রাসেল ও ফেলোশিপ ডিরেক্টর জহিরুল হক রতনসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় এপেক্স ক্লাব অব মেঘনার সভাপতি মো. আব্দুর রহিম বলেন, অসহনীয় গরমের মধ্যেও জীবীকার তাগিদে শ্রমজীবী মানুষগুলো তাদের শ্রম দিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সীমিত সামর্থ দিয়ে

এপেক্স ক্লাব অব মেঘনা পরিবার এসব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন