প্রকাশিত: 8 July, 2024
সর্বশেষ আপডেট : 8 July, 2024

বেগমগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ: জেলার বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের হাসানহাট এলাকা থেকে অনিক বাহিনীর প্রধান অনিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরাফত হোসেন অনিক বাবুনগর গ্রামের খুরশিদ আলমের বাড়ির শাহাদাত হোসেন ওরফে হক সাবের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত হাসান হাট এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। অনিক দীর্ঘদিন ধরে একটি বাহিনী গঠন করে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তাকে কারাগারে পাঠানোর হয়েছে।

আরও পড়ুন